Sylhet Today 24 PRINT

সোমবার সিলেট নগরের অনেক এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০২৫

সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সমিটার সংরক্ষণ ও সংস্কার, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সরবকরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১১ কেভি নয়াসড়ক ফিডারের আওতাধীন কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

একই দিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি রাজবাড়ি ফিডারের আওতাধীন মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদীপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবেনা।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, সিলেট সরকারি কলেজ, মালুয়া হাউস ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে সাট-ডাউন চলাকালে সঞ্চালন লাইন সচল বলে গণ্য করা হবে। কাজ শেষে তাৎক্ষনিক সরবরাহ কাজ শুরু হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.