নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান আজকের ম্যাচ স্থগিত করা হয়েছে।
বিপিএলের আয়োজক কমিটি জানিয়েছে, ঘোষিত জাতীয় শোক পালনের প্রতি সম্মান জানিয়ে আজ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)–এর দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
ম্যাজগুলো হলো- সিলেট বনাম চট্টগ্রাম ও ঢাকা বনাম রংপুর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্থগিত ম্যাচগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।
দর্শকদের অনুরোধ জানিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়, ক্রয়কৃত টিকিটগুলো সংরক্ষণে রাখুন, পুনর্নির্ধারিত ম্যাচে সেগুলোই ব্যবহার করা যাবে।