নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০২৫
সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) মামুন জানিয়েছে, প্রয়োজনে তিনি দল থেকে পদত্যাগ করবেন তবু মনোনয়ন প্র্রত্যাহার করবেন না। এবার নির্বাচনে অংশ নেব্নেই।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এমনটি জানান।
এ আসনে বিএনপির পক্ষ থেকে জমিয়ত ইসলামকে ছাড় দেওয়া হয়েছে। দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫ আসনে প্রার্থী হয়েছেন। সোমবার ফারুক ও মামুন দুজনই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দান শেষে মামুনুর রশীদ বলেন, আমি আমার দলকে শ্রদ্ধা করি, আমার দলকে ভালোবাসি, ৪৫ বছর থেকে আমি এই দল করেছি। হয়তো জানি না এই মুহূর্ত পর্যন্ত আমি দলেরই মানুষ কিন্তু হয়তো কালকে দলে নাও থাকতে পারি। আমি দলে থেকে পদত্যাগও করতে পারি। দল ছাড়া অবস্থায়ও আমার এলাকার মানুষ, অনেক স্বাচ্ছন্দে আমাকে বরণ করবে এটি আমার বিশ্বাস, কারণ তাদের অনুমতি নিয়েইতো আমি নামিনেশন জমা দিয়েছি।
প্রার্থীতা প্রত্যাহারে কোন ধরণের চাপ আছে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জকিগঞ্জ ও কানাইঘাট কারোর জন্ম হয় নাই আমাকে ভয়ভীতি দেখাবে। এই ধরনের সাহস জকিগঞ্জ কানাইঘাট কারোর জন্ম হয় না।
তিনি বলেন, ভোটার সব আমার দিকে ঝোঁকা। তো ভোটারকে তারা আটকাবে কিভাবে?
সিলেট-৫ আসনকে ইসলামী ঘাঁটি বলে প্রচার করা হয়, এ বিষয়ে তার মতামত চাওয়া হলে তিনি বলেন, আমি কি মুসলমান না? আমি ইসলাম ধর্ম পালন করি না? আমি ধর্ম-কর্ম সবই করি, তাই এই আসন বােযে কোন আসন, ইসলামী বা নন ইসলামী আসন আছে বলে সেটা আমার জানা নাই।