Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার জন্য সিলেটেও শোকের ছায়া, অর্ধনমিত পতাকা

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটে। খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়ে আজ আধাবেলা বন্ধ রাখা হয়েছে সিলেটের সব মার্কেট। সড়কে মানুষজনও কম।

রাষ্ট্রিয় শেকেরঅেংশ হিসেবে আজ ভোর থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তবে খালেদা জিয়ার জানাযায় অংশ নেওয়ার জন্য আজ সরকরি ছুটি ঘোষণা করায় বন্ধ রয়েছে সব অফিস-আদালত, স্কুল-কলেজ।

বিপনী বিতানগুলো রয়েছে বন্ধ, স্থানে স্থানে টানানো হয়েছে কালো পতাকা।সাধারণ মানুষের মধ্যেও বিরাজ করছে শোক। সকলে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

এদিকে দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থাপিত বড় পর্দায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সরাসরি সম্প্রচার করা হবে।

সিলেটের বিএনপি নেতাকর্মীদের অনেকে জানাযায় অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় চলে গেছেন। এছাড়া বিকেলে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.