Sylhet Today 24 PRINT

সিলেটে ইয়াবা ও ‘মদ বিক্রির টাকা’সহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০২৫

সিলেটের গোয়াইনঘাটে স্বপ্না বেগম (৩০) নামের এক নারীকে আটক করলো পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্বপ্না বেগম (৩০)কে আটক করেছে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃত স্বপ্না বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.