Sylhet Today 24 PRINT

সিলেট-১ আসনে প্রার্থী হওয়া সঞ্জয়ের পেশা ‘টিউশনি’, আয় ২৫ হাজার

নিজস্ব প্রতিবেদক |  ০২ জানুয়ারী, ২০২৬

রাজনীতিতে মাঠে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত সিলেট-১ এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০জন প্রার্থী। এরমধ্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী সঞ্জয় কান্ত দাসের পেশা ‘টিউশনি’।

মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হফলনামায় এমনটি উল্লেখ করেছেন তিনি।

এই আসনে ব্যবসায়ী ও আর প্রবাসী প্রার্থীদের ভিড়ে বাসদের প্রার্থী সঞ্জয় আয়ের দিক থেকেও পিছিয়ে আছেন। টিউশনি পেশায় থাকা সঞ্জয়ের মাসিক আয় ২৫ হাজার টাকা।

সঞ্জয় কান্ত দাসের কোন স্থাবর সম্পদও নেই। তার নির্ভশীলদেরও কোন সম্পদ নেই। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.