Sylhet Today 24 PRINT

অপহরণের পর বিয়ানীবাজার থেকে উদ্ধার হলেন বাউল শিল্পী

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৬

সিরাজগঞ্জের তাড়াশ থেকে অপহৃত সাগরিকা সরকার (২২) নামের এক বাউল শিল্পীকে অপহরনের ৬ দিন পর সিলেটের বিয়ানীবাজার থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে তাড়াশ থানা পুলিশ সিলেটের বিয়ানীবাজার এলাকার বারইপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করেন। সে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার সিনবাড়ী গ্রামের ফারুক আহম্মেদ রিপনের স্ত্রী।

ঘটনার সাথে জড়িত রিপন (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভালুকা বাজার এলাকার আজাহার আলীর ছেলে।

তাড়াশ থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার জানান, বাউল শিল্পী সাগরিকা তাড়াশের নওগা ইউনিয়নের কালুপাড়া গ্রামে ভগ্নিপতি আশরাফ আলীর বাড়ীতে বেড়াতে আসে। ৫ ফেব্রুয়ারী গানের অনুষ্ঠানের বায়না করার নামে অপহরণকারীরা মোবাইল ফোনে সাগরিকা ডেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় নিয়ে যায়। পরে সেখান থেকে মাইক্রোবাসে করে তাকে অপহরন করে নিয়ে যায়।

এ ঘটনায় সাগারিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতে সিলেটের বিয়ানীবাজার থানার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত রিপন নামে এক যুবককে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.