Sylhet Today 24 PRINT

সিলেট-৩: মোস্তাকিম রাজা ও মাইনুল বাকেরের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০২৬

সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকেরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এক শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় শনিবার তাদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারী) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই আসনে এক শতাংশ ভোটারদের দেওয়া তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়ন পত্র বাতিল করেছে।

নির্বাচনের তফসীল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে রোববার পর্যন্ত। আপিল শুরু হবে আগামী ৫ জানুয়ারি। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.