Sylhet Today 24 PRINT

রোববার সিলেট আসছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (৪ জানুয়ারি) সিলেটে আসছেন।

শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে মির্জা ফখরুল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরে বেলা সোয়া ২টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সিলেটে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং পরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে সন্ধ্যায় তিনি সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.