Sylhet Today 24 PRINT

কানাইঘাটে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার

কানাইঘাট প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০২৬

সিলেটের কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা সহ নিয়মিত মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে।

থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার (২জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বড়বন্দ ৩য় খন্ড গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র সালমান আহমদ (২৭) কে গ্রেপ্তার করেন।

অপরদিকে একই রাতে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত মামলার পলাতক আসামি একই ইউনিয়নের বাউরভাগ ৪র্থ খন্ড (নয়াখেল) গ্রামের বশির আহমদের পুত্র আজির উদ্দিন তার পুত্র সামছুদ্দিন ও ভাই কামরান আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং তাদেরকে শনিবার (৩ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.