Sylhet Today 24 PRINT

পক্ষপাতিত্বের অভিযোগে পিআইবি’র কর্মশালা বর্জন সিলেট জেলা প্রেসক্লাবের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২৬

পক্ষপাতিত্বের অভিযোগ এনে সিলেটে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবি’র কর্মশালা বর্জন করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

শনিবার ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সিলেট বিভাগের সর্ব বৃহৎ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাব। এই সংগঠনের সদস্যদের বাদ দিয়ে কিভাবে একটি ক্লাবে “নির্বাচনকালীন সাংবাদিকতা” বিষয়ক কর্মশালার আয়োজন করে! তাই যৌক্তিক কারণে সিলেট জেলা প্রেসক্লাব এই কর্মশালা বর্জন করতে বাধ্য হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত; “নির্বাচনকালীন সাংবাদিকতা” বিষয়ক কর্মশালা চলমান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.