নিজস্ব প্রতিবদক | ০৪ জানুয়ারী, ২০২৬
আজ রোববার সিলেট সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে তিনি ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, মূলত মাজার জিয়ারতের জন্যই সিলেট আসছেন মির্জা ফখরুল। সিলেটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেই তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যাবেন।
এরপর সন্ধ্যা ৬টায় বিমানবন্দর এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন মির্জা ফখরুল। রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।