Sylhet Today 24 PRINT

সিলেটে ইয়াবাসহ ‘নারী ব্যবসায়ী’ গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ০৪ জানুয়ারী, ২০২৬

সিলেটের বিয়ানীবাজারে ৫০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার দুবাগ এলাকা থেকে মোছাঃ ফুলেরুন বেগম (৩৬) নামে ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর দুবাগের লুতুর আহমদ প্রকাশ লুৎফুর রহমানের স্ত্রী।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.