Sylhet Today 24 PRINT

সিলেটের কয়েকটি এলাকায় সোমবার গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জানুয়ারী, ২০২৬

সোমবার সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরী সংস্কার কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহা ব্যবস্থাপক মো. আব্দুল মুকিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিম ডিআরএস থেকে চামেলিবাগ, নূরপুর, মোহাম্মদপুর, পূরবী, আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলি আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্ভব হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কারিগরি কারণে কাজটি শেষ হওয়ার সময় কিছুটা বাড়তে বা কমতে পারে।

তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার আন্তরিক সহযোগীতা চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.