Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ট্রেনের চাপায় হিজড়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৬

দক্ষিণ সুরমার শিববাড়িতে ট্রেনের চাপায় পিষ্ট হয়ে হিজরা সম্প্রদায়ের একজন নিহত হয়েছেন। বুধবার রাত ২ টার সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের চাপায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। পরে ভোর সাড়ে ৫টায় রেলওয়ে থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

শিববাড়ি এলাকার নৈশপ্রহরী ছত্তার মিয়া জানান, নিহত হিজড়াকে প্রায় প্রতি রাতেই রেললাইন ধরে হাঠতে দেখা যেত। তিনি স্থানীয় সেলিমের কলনীতে বসবাস করতেন।

ছত্তার মিয়া জানান, দুর্ঘটনার সময় ওই হিজড়া কানে হেয়ারফোন লাগিয়ে হাঁঠছিলেন, এসময় পিছন দিক থেকে আসা ট্রেন এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়র পুলিশকে খবর দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.