Sylhet Today 24 PRINT

শীতার্তদের পাশে বিজিবি: বড়লেখায় অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫২ বিজিবির সহকারী পরিচালক মাহফুজুর রহমান, লাতু কোম্পানি কমাণ্ডার সুবেদার জসিম উদ্দিন, নয়াগ্রাম ক্যাম্প কমাণ্ডার নায়েক সুবেদার আসমত উল্লাহ ঠাকুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে বিজিবির মানবিক ভূমিকার প্রশংসা করেন স্থানীয়রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.