Sylhet Today 24 PRINT

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ১৪ জানুয়ারী, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩টি মামলায় ভ্রাম্যমাণ আদালত ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

জানা যায়, পৌর এলাকার দাড়িপাতন গ্রামে অবৈধভাবে মাটি কেটে পুকুর ভরাটের অপরাধে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা, সরস্বতী নামক এলাকায় অবৈধভাবে মাটি কেটে নিজ জমি ভরাটের অপরাধে অপর আরেক ব্যাক্তিকে ৭৫ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে একটি হোটেলকে ১০ হাজার টাকাসহ ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, 'জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.