Sylhet Today 24 PRINT

চাষনীপীরের মাজার এলাকা থেকে ৪ ‘জুয়াড়ি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জানুয়ারী, ২০২৬

সিলেট নগরের কলবাখানী চাষনীপীরের মাজার সংলগ্ন এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতে জনৈক ইকবাল আহমদের রিক্সার গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কলাবখানি এলাকার বাসিন্দা মো. আমিন আহমদ (৩২) ও মোঃ চাঁন মিয়া (৬০), ইখেট্রিক সাপ্লাই এলাকার সাকিব আহমদ (২৯) ও একই এলাকার মো. সোহাগ (২৮)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.