Sylhet Today 24 PRINT

সিলেটে ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ সজল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জানুয়ারী, ২০২৬

সিলেট নগরের জেল রোড এলাকা থেকে কামরান আহমদ সজল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজল ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সজলের বাড়ি নগরের শিবগঞ্জে। তিনি ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন,নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা সহ বিশটি মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.