Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপি সভাপতির সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।

আজ বুধবার বিকেলে সিলেটের একটি স্থানীয় হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।

আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.