Sylhet Today 24 PRINT

সিওমেক\'র প্রাক্তন অধ্যক্ষ ডা. ময়নুল হক বেলাল আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. ময়নুল হক বেলাল মৃত্যুবরন করেছেন ।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় দরগা মহল্লা পায়রায় তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এদিকে, শনিবার বাদ এশা দরগাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাজার সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.