Sylhet Today 24 PRINT

জাতীয় ছাত্রশক্তির সিলেট মহানগর কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা মো. জুবায়ের আহমদকে আহ্বায়ক এবং কাওসার গাজীকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

বুধবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার ও সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছরের জন্য এই কমিটির কার্যকাল ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রসমাজের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট মহানগরে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।

নতুন এই কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সংগঠনটির আদর্শ বাস্তবায়ন ও ছাত্রসমাজের ন্যায্য দাবির পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.