Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে জামায়েতের সাবেক রুকনসহ আটক ২

আজমিরীগঞ্জ প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জামায়াত ইসলামের সাবেক এক রুকনসহ দুই জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার জলসুখা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, জলসুখা গ্রামের শঙ্খ মহল এলাকার মো.আওলাদ হোসেনের পুত্র জামায়াত ইসলামীর সাবেক রুকন চিকিৎসক রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার পুত্র সাইদুর মিয়া।

পুলিশ সূত্রে জানা যায় আটক চিকিৎসক রেজাউল করিম ও সাইদুর মিয়া একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

শনিবার ভোর রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জলসুখা থেকে তাদের আটক করা হয়।

আজমিরীগঞ্জ উপজেলার জামায়াত আমির নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডা. রেজাউল করিম এক সময়ে রুকন সদস্য ছিল, বিগত উপজেলা নির্বাচনে দলের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাহাকে বহিষ্কার করা হয়। ৫ আগষ্টের পর দলের কার্যক্রমের সাথে যোগাযোগ বজায় রাখছেন তিনি তবে বর্তমানে তার দলীয় কোন পদ নেই।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি হত্যা মামলার পরোয়ানা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.