Sylhet Today 24 PRINT

কদমতলী বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জানুয়ারী, ২০২৬

সিলেটের নগরের কদমতলী বাসস্ট্যান্ড থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (১৭ জানুয়ারি) দুপুর বিকাল পৌণে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, তারা শিলং তীর জুয়াড়ী।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ সুরমা থানার লালাবাজারের এপলো মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম (২০), গোটাটিকর গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে আঃ কাদিও (৪৫), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার দাউরাই গ্রামের এলাজ মিয়ার ছেলে মো. সোলাইমান (২০)।

তাদের বিরুদ্ধে নন এফআইআর মামলা (নং ২৮/১৮/১/২৬) দায়ের করে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.