Sylhet Today 24 PRINT

সোনালী ব্যাংক সিলেট অঞ্চলের মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেট এর মেন্দিবাগের স্বনামধন্য অভিজাত হোটেল, ‘হোটেল গার্ডেন ইন’ এর কনফারেন্স রুমে সোনালী ব্যাংক পিএলসি, সিলেট অঞ্চলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সোনালী ব্যাংক পিএলসি, সিলেট অঞ্চলের ৩১টি শাখার ব্যবস্থাপকদের অংশগ্রহণে "ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা জানুয়ারী-২০২৬" নামীয় ব্যানার ধারন করে সভাটি অনুষ্টিত হয়।

 

এ সভায় সিলেট বিভাগের দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার জনাব খোকন চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে ২০২৬ সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। প্রিন্সিপাল অফিস, সিলেট এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব হিমাংশু আচার্য্য সভাপতিত্ব করেন এবং স্বাগত ভাষন প্রদান করেন। এ সময় হিমাংশু আচার্য্য তাঁর বক্তব্যে সিলেট অঞ্চলের ৩১টি শাখার ২০২৫ সালের অর্জন নিয়ে ব্যাপক পর্যালোচনা করেন এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল তুলে ধরেন।

এছাড়াও সভায় পিআরএল এ গমনকারী ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব সমীর কুমার বিশ্বাস, দরগাগেইট কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (শাখা প্রধান) জনাব শেখ মোঃ সুজাদুল হক, সিলেট কর্পোরেট শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (শাখা প্রধান) জনাব সজল কুমার দাশ, জেনারেল ম্যানেজার'স অফিস সিলেট এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব স্বাগতম দাস, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব হানিফ মোঃ সালাহ উদ্দিন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মোঃ ওমর ফারুক, প্রিন্সিপাল সিলেট এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দিলীপ দেবনাথ, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বেগম তানিয়া সুলতানা, দরগাগেইট কর্পোরেট শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বেগম পলি সাহা এবং ৩১ টি শাখার ম্যানেজারগণসহ প্রিন্সিপাল অফিস, সিলেট এর সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

২০২৬ সালে সিলেট অঞ্চলের সকল ব্যবসায়িক সূচকে কাঙ্খিত সাফল্য অর্জন করার জন্য জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার শাখাপ্রধানগণকে দিক-নির্দেশনা প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.