Sylhet Today 24 PRINT

বসতঘরে ঝুলছিলো বকুলের মরদেহ

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে নিজ বসত ঘরে ঝুলেছিলো কামরুল ইসলাম বকুলের মরদেহ। সোমবার দুপুরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। মানসিক হতাশগ্রস্তের কারনে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আজিজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম বকুল। বাউরভাগ বাজারে ব্যবসা রয়েছে তারা। ব্যবসার পাশাপাশি এবছর বাবার সাথে মাঠে তরমুজ চাষ করেন বকুল। ঘটনার আগে বকুল তরমুজ চাষের মাঠ হতে বিশ্রামের জন্য বাড়িতে ফিরেন। এলাকাবাসীর ধারনা মানসিক চাপে ভোগছিলেন তিনি।

জানা যায়, বকুল কয়েকমাস পূর্বে তিনি স্ত্রীকে তালাক দেন। তাদের এক ছেলে রয়েছে। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রস্তুত করে মৃতদেহ উদ্ধার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে আইনগত কার্যক্রম পরিচালনা করছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.