Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশু নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০২৬

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাটি পরিবহনকারী ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। চালকের অসতর্কতায় এ দূর্ঘটনাটি ঘটে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশু তাজুল ইসলাম ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার বিকালে খোলা মাঠে খেলা করছিল শিশু তাজুল ইসলাম। এ সময় ট্রাক্টর চালক মোবাইল ফোনে কথা বলার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু তাজুল। ঘাতক চালক তাৎক্ষণিক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালায়। এসময় তিনটি ট্রাক্টর ও একটি ফেলুটা আটক করেছেন স্থানীয়রা।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.