Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-৫ : মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন মিজান

নিজস্ব প্রতিবেদক |  ২০ জানুয়ারী, ২০২৬

সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এরআগে দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাত করে নির্বাচচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান মিজান।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় দলটির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনকে। তবে এ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন বিএনপি আরেক কেন্দ্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী। এনিয়ে দলটির মধ্যে বিভক্তি দেখা দেয়।

এ অবস্থায় ৯ জানুয়ারি মিজানুর রহমানকে ডেকে কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠকের পর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মিজান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.