সিলেটটুডে ডেস্ক | ২১ জানুয়ারী, ২০২৬
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন জাকারিয়া শাহজাহানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রহেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তরে মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাহান আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। একারণে সংগঠনটির যুগ্ন আহ্বায়ক জাকারিয়া শাহজাহানকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হলো।