Sylhet Today 24 PRINT

সিলেট সীমান্ত অভিযানে এক কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে এক কোটি ৯লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার (২১ জানুয়ারি) বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এ সম্পর্কিত তথ্য নিশ্চিত করেছে ।

তারা জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, পেঁয়াজ, কমলা, ওষুধ, চকোলেট, সাবান ও মেহেদী জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ, রসুন এবং সুপারিও জব্দ করা হয়েছে।

এদিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সাহায্যে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালিয়ে ট্রাকভর্তি বালুর নিচ থেকে বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে।

জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্য বাজারমূল্য এক কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা ধরা হয়েছে। ৪৮ বিজিবি অধিনায়ক কর্নেল নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.