Sylhet Today 24 PRINT

তারেক রহমানের সফরের মধ্যেই সিলেটে বিএনপির ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ ২১ বছর পর সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এরই মধ্যে তাদের সিলেট আসার পর পরই বিভাগের বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করেছে দলটি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যেসব বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সড়েননি তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে বিএনপি।

বহিস্কৃত নেতৃবৃন্দরা হলেন, সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হওয়া জেলা বিএনপির সাএবক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থী হওয়া জেলা বিএনপির সাবেক সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, সিলেট-৫: মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিস্কৃত) সিলেট জেলা বিএনপি, মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি, হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.