Sylhet Today 24 PRINT

স্লোগান-মিছিল,বাদ্য-ঝংকারে মুখরিত নগরীর রাজপথ

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০২৬

ফাইল ছবি

সিলেট থেকে নির্বাচনি প্রতীকে ভোটের প্রচারণা শুরু করছে বিএনপি। এই উপলক্ষ্যে গতকাল দলটির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে এসেছেন । এরই মধ্যেই মাজার জিয়ারত সহ পূর্ব নির্ধারিত বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছেন তিনি। এ উপলক্ষ্যে আলিয়ার মাঠে উৎসবের আমেজে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।সকাল বিভিন্ন এলাকা বিভিন্ন নেতানেত্রীদের নেতৃত্বে নগরের বিভিন্ন দিক থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা গেছে।

এ উপলক্ষ্যে আলিয়ার মাঠে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দূর-দূরান্তের বিভিন্ন অঞ্চল থেকে এসে বুধবার রাত থেকেই মাঠে অবস্থান নিতে দেখা যায় লোকজনদের। তারেক রহমানের আগমনে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। মিছিল- ব্যান্ডের শব্দে রীতিমতো মুখরিত সিলেটের রাজপথ। দলে দলে আলিয়া মাদরাসা মাঠ অভিমুখে নেমেছে মানুষের ঢল।তাদের মুখে বিএনপি এবং ধানের শীষের পক্ষে নানা শ্লোগান। কোনো কোনো দলে আবার আছে ব্যান্ড পার্টি।

এছাড়া বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই বিভিন্ন উপজেলা ও জেলার নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে অবস্থন করেন। সময় যত গড়াচ্ছে মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.