Sylhet Today 24 PRINT

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসা মাঠ

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০২৬

ফাইল ছবি

কানায় কানায় পূর্ণ মাঠ লোকারণ্য। তিল পরিমাণ ঠাঁইও যেনো নেই সিলেটের ঐতিহাসিক । এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসভা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির। মর্যাদার এই আসন সিলেট থেকে বরাবরে মতো এবারও প্রচারণা শুরু করতে যাচ্ছেন দলটি। এ উপলক্ষ্যে আলীয়া মাদরাসা মাঠের জনসভায় উপস্থিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে উপস্থিত হয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী জনসাধারণ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সোয়া ১২ টার দিকে দেখা যায় আলিয়া মাঠের এমন চিত্র।

এর আগে, সকাল ৭টার দিকে রাজপথে নামে আলিয়া মাঠমুখী জনতার ঢল। নগরীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা থেকে দলের নেতাকর্মীরা মিছিলসহ বাদ্য যন্ত্রের তালে তালে নেচে গেয়ে রাজপথ মুখরিত করে তুলেন। তাদের সবার গন্তব্য ছিল আলিয়া মাঠ।

হাতে যেমন ব্যানার ফেস্টুন ছিল, তেমনি ছিল ক্ষেত থেকে তুলে আনা মুঠো ভর্তি ধানের শীষ। ছিল দলীয় পতাকাও। সবার মুখে মুখে ছিল নির্বাচন কেন্দ্রীক স্লোগান।

রুণ-তরুণীদের যুবক-যুবতীদের সাথে যেমন বয়স্করা ছিলেন, তেমনি ছিলেন অনেক শিশু-কিশোর। এদিকে বুধবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে মঞ্চের আছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.