Sylhet Today 24 PRINT

রাজনৈতিক সঙ্কট নিয়ে সিলেটে সুজন’র গোলটেবিল বৈঠক শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৬

‘বাংলাদেশে রাজনৈতিক সংকট ও টেকসই সমাধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার বেলা ৩টায় সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুজন সভাপতি বদিউল আলম মজুমদার।

বৈঠকে সিলেটের সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সুজন সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.