Sylhet Today 24 PRINT

যে কারণে সুনামগঞ্জের যুবদল নেতা হেলালকে মঞ্চে ডেকে নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০২৬

সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে শুরু হয় বিএনপির নির্বাচনী প্রচার।

নিজের বক্তৃতার এক পর্যায়ে মাঠ থেকে এক ব্যক্তিকে ডেকে মঞ্চে নিয়ে যনি তারেক রহমান। পরে জানা গেছে ওই ব্যক্তি সুনামগঞ্জের যুবদল নেতা এ টি এম হেলাল।

নিজের বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, সম্প্রতি কারা কারা ওমরাহ বা হজ করে এসেছেন হাত তুলুন। এসময় মাঠে থাকা অনেকেই হাত তুলে জানান তারা সাম্প্রতিক সময়ে হজ করে এসেছেন।

এদের মধ্য থেকে এটিএম হেলালকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান।

এরপর মাইক্রোফনের সামনে নিয়ে হেলালকে তারেক রহমান প্রশ্ন করেন- ‘পবিত্র কাবা শরিফের মালিক কে?’ ‘এই দুনিয়ার মালিককে?’ ‘বেহেস্ত-দোজখের মালিক কে?’ প্রতিটি প্রশ্নের জবাবেই হেলাল উত্তর দেন, ‘আল্লাহ’।

তখন সমাবেশে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, ‘বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন।’

এরপর হেলাল ফিরে যান নিজের স্থানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.