Sylhet Today 24 PRINT

ভারতীয় চোরাই গরু আটকে বিজিবির উপর হামলা, ৩১ জনের নামে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ভারতীয় চোরাই গরু আটককে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে বিজিবির উপর হামলার ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩১জনের নাম উল্লেখ করে ও ২৫/৩০ জন অজ্ঞাত আসামী করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাপুর সীমান্তে ১২৮৮ পিলার সংলগ্ন টিপরাখলা (ঘুড়িমারা) এলাকার ১৫০ গজ ভিতরে জৈন্তাপুর রাজবাড়ী বিওপির টহল টিম ভারতীয় ৬টি গরু আটক করে বিওপিতে নিয়ে যাওয়ার প্রক্কালে সঙ্গবদ্ধ চোরাকারবারী এ হামলা চালায় । হামলার অভিযোগ সূত্রে এ খবর জানা যায় ।

আরো জানা যায়,এ ঘটনায় বিজিবির টহল টিমের সদস্য ল্যান্স নায়েক (৮২৬৯৫) মো. ওমর ফারুক আহত হন। সরকারি কাজে বাঁধা দেওয়া ও বিজিবির উপর হামলার ঘটনায় জকিগঞ্জ ব্যাটলিয়নের জৈন্তাপুর রাজাবাড়ী বিওপির হাবিলদার (৬৪৭৪৭) কামাল হোসেন বাদী হয়ে হামলাকারী মো. আলমাছ (৩২), মো. রায়হান (৩০), ডালিম মিয়া (৩৫), মো. সুজন (৩০), মো. কয়েজ (৩০), মো. সাইদুল (৩২), মো. আব্দুল (৩১), আবু হানিফ (৪০), মো. আলা উদ্দিন (৩২), মো. সালমান আহমদ বাবু (২৪), মো. ফসসাল (২৯), মো. সাগর (২৬), মো. রহিম (২৮), মো. মিনহাজ (২৮), মো. আতিক (২৫), মো. ছালাম (২৯), মো. আব্দুল (৫০), ইসমাইল হোসেন বাছির (২৮), তানু আহমেদ (৩০), নুরু মিয়া (৩২), ইমন আহমদ (২৭), আমিন আহমদ (৩২), রিপন মিয়া (৩২), মো. জালাল উদ্দিন মনা (৪৫), আলমগীর (২৮), মো. আফছার (২৮), ইমন (৩০), মো. জসিম (৩০), মো. উজ্জ্বল (৩৮), মো. সাত্তার (৩৫), মো. হেলাল (৩২) সহ অজ্ঞাত নামা ২৫/৩০ জন উল্লেখ করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-১৮, তারিখ : ২১-১-২০২৬)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানায়, বিজিবির উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করার পর প্রাথমিক তদন্ত করে মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান চলমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.