Sylhet Today 24 PRINT

সিলেটে প্রবাস থেকে স্বামী দেশে ফেরার পরদিনই গৃহবধূর লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায় হোছনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ভাগ বাউসি গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। হোছনা বেগম ওই গ্রামের শামীম আহমদের স্ত্রী এবং ৩ মেয়ে ও এক ছেলের জনক।

জানা যায়, শামীম আহমদ সৌদি আরব প্রবাসী। ৬ মাস পর বৃহস্পতিবার সৌদি থেকে দেশে ফিরেন তিনি। তবে হোছনা বেগমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ওই গৃহবধূ হোছনা বেগমকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার স্বামী শামীম আহমদ। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.