Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে উদীচীর আহবায়ক কমিটি গঠন

জামালগঞ্জ প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০১৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উদীচী শিল্পী গোষ্টীর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৫ টায় জামালগঞ্জ সপ্তক সঙ্গীত পরিষদের কার্যালয়ে অঞ্জন পুরকায়স্থের সভাপতিত্বে ,আকবর হোসেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা উদিচী শিল্পী গোষ্টীর সভাপতি ও দৈনিক সুনাম কন্ঠের সম্পাদক বিজন সেন রায়।

বিশেষ অতিথি ছিলেন জেলা উদিচী শিল্পী গোষ্টীর সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।

সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অঞ্জন পুরকায়স্থকে আহবায়ক ও আকবর হোসেন কমিটির সদস্য সচিব নির্বাচিত করা হয়েছেন।

কমিটিতে সদস্যরা হলেন হাবিবুর রহমান, জামিল আহমদ জুয়েল, সিন্ধু ভুষন তালুকদার, বিপ্লব চন্দ্র বনিক, গোপা পুরকায়স্থ, বাদল কৃষ্ণ দাস, নিজাম নূর।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, গণমাধ্যম কর্মী তৌহিদ চৌধুরী প্রদীপ, হাবিবুর রহমান, শিক্ষক সিন্ধু ভুষন তালুকদার, গোপা পুরকায়স্থ, দিব্যক পুরকায়স্থ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.