Sylhet Today 24 PRINT

আখড়ার পাশ থেকে পাইপগান ডেটোনেটর ও পাওয়ার জেল উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর থানার নির্মানাধিন একটি আখড়ার পাশ থেকে পাইপগান ডেটোনেটর ও পাওয়ার জেল উদ্ধার করেছে -৯।

সোমবার রাত দেড়টার দিকে (রবিবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে নিজপাট ইউনিয়নের লক্ষিপ্রসাদ এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান, ২০টি ভারতীয় পাওয়ার জেল ও ১১টি নন ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র‌্যাব ।

এসময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এগুলো নাশকতার কাজে ব্যবহার হতে পারতো বলে শঙ্কা প্রকাশ করেছে র‌্যাব।

এ ব্যাপারে একটি সাধারন ডায়েরি করে ডেটোনেটর পাইপগান ও পাওয়ার জেল জৈন্তাপুর থানায় হস্তান্তরের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.