Sylhet Today 24 PRINT

পালানোর চেষ্টা বিফল, র‍্যাবের অভিযানে আটক রব্বানী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

র‍্যাব-৯ এর অভিযানিক সদস্যদের দেখে পালাতে গিয়ে আটকা পড়েছে রব্বানী আহমদ (৩০)। রব্বানী সিলেটের জৈন্তাপুর থানার হেমু বেলুপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

বুধবার (২৮ জানুয়ারি) বিষযটি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

র‍্যাব জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুর বাসস্ট্যান্ড থেকে রব্বানীকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। অটকের পরে তার হেফাজত থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারের করে জব্দ করা হয়েছে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে রব্বানী স্বীকার করেছেন যে, বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি দেশে বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত।

এ ঘটনায় রব্বানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.