Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রদল নেতা বহিষ্কৃত

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইমরানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রিমানকে বহিস্কার করা হয়েছে। একইসাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.