Sylhet Today 24 PRINT

ছাত্রদলের সভাপতি রাকিবের উদ্দেশে যা বললেন শাবি শিবির সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক |  ০১ ফেব্রুয়ারী, ২০২৬

ছাত্রদলের কেন্দ্রিয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গঠনমুলক কর্মসুচী জানা না থাকলে ছাত্র শিবিরের থেকে কর্মসুচী নেওয়ার আহবান জানিয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সেক্রেটারি মাহফুজ রানা তুহিন।

রবিবার রাত ৮ টায় সিলেট মহানগর ছাত্রশিবির আয়োজিত “গাজীপুরে ছাত্রদল কতৃক নারী হত্যা ও দেশব্যাপী বিএনপির অব্যহত নারী নিপীড়নের” অভিযোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে একথা বলেন তিনি।

মাহফুজ রানা তুহিন বলেন, “তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লুকিয়ে থাকার পরে বাংলাদেশে আসার পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যানের অংশ হিসাবে আমরা দেখেতে পেলাম হাইকোর্টকে জিম্মি করে শাকসু নির্বাচনকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেতে পেলাম আমাদের বোনদেরকে বিবস্ত্র করা হয়েছে।”

ছাত্রশিবিরের এ বিক্ষোভ মিছিলটি নগরের বন্দরবাজারের কালেক্টরেট মসজিদ থেকে শুরু করে চৌহাট্টার আলিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে এসে সমাবেশ করে। সিলেট ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.