Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে মহিষের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

ওসমানীনগর প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাম্মণশাসন এলাকায় একটি পিকআপ গাড়িতে দুটি মহিষ নিয়ে যাওয়ার পেথে সেই গাড়িটি ছিনতাই চেষ্টা অভিযোগে ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় ছিনতাইয়ে জড়িত থাকা আরো চারজন পালিয়ে যায়।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আটক ২জনসহ আটকৃতদের কাছ থেকে একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো চ- ১৩-৪১৬০) জব্দ ও মাহিষ বোঝাই পিকআপটি থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃতরা হলেন- গোপালটিলা এলাকার শৈলেন মল্লিকের পুত্র টিটন কুমার মল্লিক (৪৩) ও জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার মৃত. গিয়াস উদ্দিনের পুত্র আ. রশিদ (৫২)।

স্থানীয় সুত্রে জানা গেছে, জৈন্তাপুর থেকে মহিষ বোঝাই পিকআপটি নারায়নগঞ্জ যাওয়ার পথে রবিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাম্মণশাসন এলাকায় পৌছলে সিলেট থেকে পিছু নিয়ে ঘটনাস্থলে ডিবি পুলিশ পরিচয়ে মহিষের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পিকআপ গাড়িটি থামালে ডিবি পুলিশের পরিচয় দিয়ে পিকআপের চালক ও হেলপারকে মারধর করে ছিনতাইকারীরা। এসময় স্থানীয় জনতার সন্দেহ হলে নোহা গাড়িটি আটক করেন। এসময় নোহা গাড়িতে থাকা আরো ৪জন পালিয়ে যায়। 
এদিকে, ছিনতাইকারীদের হামলায় পিকআপের চালকও হেলপার গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত আরো চারজনকেও আটক করে। তাৎক্ষনিক আটকৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভূইয়া বলেন, আটককৃদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। চুরি ছিনতাই রোধে থানা পুলিশ তৎপর রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.