Sylhet Today 24 PRINT

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ বন্ধু নিহত, আরেক বন্ধু হাসপাতালে

সিলেটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

মোটরসাইকেল-নোহার মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের বন্ধুও গুরুতর আহত হয়েছেন।

নিহত তরুণ বাধন আহমেদ বিয়ানীবাজার থানার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তি বাধন আহমেদের বন্ধু মাহিন এবং সে মোটরসাইকেলের অপরযাত্রী ছিলেন।

আজ সোমবার (২ ফ্রেব্রুয়ারি) আনুমানিক সকাল সাতটার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলের সঙ্গে নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হয়ে পরে মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত মাহিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.