Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে আগুনে পুড়ল বারেন্দ্র দাশের ঘর

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে আবারও অগ্নিকান্ডে পুড়ে গেছে বসত ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুণের সূত্রপাত বলে জানিয়েছে পাড়াপ্রতিবেশি ও ক্ষতিগ্রস্ত পরিবার।

সোমবার দুপুরে উপজেলার মিত্রমহল মাঝপাড়া গ্রামের বারেন্দ্র দাশের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা। ওই বাড়িতে গো-খাদ্য ( খড়ের) ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খড়ের ঘর হতে বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

প্রতিবেশির ও আশপাশের লোকজন পানি দিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বসত ঘরে মালামাল, কাপড় ও নগত অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ২০/২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

এরআগে গত ১৫ জানুয়ারি একই উপজেলার বিকাশ চন্দ্র দেবের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.