Sylhet Today 24 PRINT

বাপা\'র নাগরিকবন্ধন কর্মসূচী আগামীকাল

ডেস্ক রিপোর্ট |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

“প্রকৃতির অমূল্য ধন বাংলার সুন্দরবন”- যা জাতিসংঘ ঘোষিত ‘রামসার সাইট’ ও ‘বিশ্ব ঐতিহ্য’ হিসাবে স্বীকৃত।

এই সুন্দরবন নিয়ে সরকারের খামখেয়ালীপনার প্রতিবাদে এবং ‘রামপাল- ওরিয়ন প্রকল্প’ বাতিলের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট শাখা একটি ‘নাগরিকবন্ধন কর্মসূচী’র আয়োজন করেছে। 

আগামীকাল রোববার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই নাগরিক বন্ধনে সুন্দরবনপ্রেমী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ অংশ নেবেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.