Sylhet Today 24 PRINT

সিলেটে মাদক ব্যবসার অভিযোগে নারীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটের দক্ষিণ সুরমা থেকে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুুলিশ। তারা পেশায় মাদক ব্যবসায়ী দাবী করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

তারা হলেন, দক্ষিণ সুরমা থানার মৃত গণি মিয়ার ছেলে মো শাহীন আহমদ (৫৩) এবং চাঁদপুর কচুয়া থানার হাজী মোঃ আমির হোসেন স্ত্রীর ও হাজেরা বেগমের মেয়ে আফরুজা আক্তার আপন (৪৪)।

পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সাকিনস্থ মো. শাহিন আহমেদের বাসায় অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্মতা মোহাম্মদ সাইফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.