Sylhet Today 24 PRINT

বিএনপির অভিযোগের পর ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে তদন্ত শুরু

সিলেটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া অভিযোগ উটেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে। এ অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে এসএমপি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা এবং এসএমপি কমিশনারের নিকট এ অভিযোগ দাখিল করেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী।

তদন্তের বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘বিএনপির অভিযোগের সত্যতা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত করছে। তিনি জানান, তদন্তের জন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে, সিলেট–১ (নগর ও সদর) আসনে ওসি শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.