Sylhet Today 24 PRINT

রাজনীতি এখন শুধুই ব্যবসা : সিলেটে বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

'মানব কল্যাণের রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে। কিন্তু তারপরও আমরা বসে থাকবো না। সুজন প্রতিষ্ঠাকলীন সময় থেকেই প্রতিবাদ করছে, করছে সুশাসনের জন্য লড়াই' বলে মন্তব্য করেছেন শাসনের জন্য নাগরিক সুজন-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা সুজন’র নেতৃবৃন্দদের সঙ্গে ‘২০১৬ সালের কর্ম পরিকল্পনা’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সুজন-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরও বলেন, যে দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয় না, সেদেশে কখনও শান্তি প্রতিষ্ঠিত হয় না।

তিনি আরও বলেন, উগ্রবাদীদের কারণে দেশের গণতন্ত্র হুমকির মুখে। রাজনৈতিক স্বার্থান্বেষী মহল আর উগ্রবাদীদের কারণে দেশে গুম, খুন, অপহরণ, নারী নির্যাতন প্রতিনিয়ত ঘটছে।

‘সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত ওই কর্মপরিকল্পনা সভাপতিত্ব করেন সুজন-সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার বড়ুয়ার উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সুজন’র সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউস শামস।

কর্ম পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, সুজন সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, কার্যনির্বাহী সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, ব্যবসায়ী রমেন্দ্র কুমার বড়ুয়া, সুজন বিয়ানীবাজার শাখার আহবায়ক শাহাব উদ্দিন মওলা, বিশ্বনাথ শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক ও কলামনিস্ট সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক ও সমাজসেবক মধু মিয়া, প্রচার সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের এবং শ্রীমঙ্গল শাখার কার্যনির্বাহী সদস্য এসএ হামিদ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.