Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ বিএনপির সভাপতিসহ ৬ নেতাকে বহিস্কার

দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানসহ ৬ নেতাকে কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিটিতে তাদের বহিষ্কার করা হয়।

বহিস্কৃত অন্যরা হলেন- জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি শামিম আহমদ, পৌর বিএনপির সদস্য আব্দুস শাকুর, মুসা মো. এহিয়া ও আব্দুস সালাম এবং ককিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক।

জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক প্রার্থী হয়েছেন। এ আসনে বিএনপি ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী হয়েছে মামুনুর রশীদ; যিনি ‘চাকসু মামুন’ নামে পরিচিত।

বিএনপি নেতারা জানান, শফিকুরসহ বহিস্কৃতরা দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাবে বহিষ্কার করা হয়।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, “ভবিষ্যতে সকল পর্যায়ের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।”

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অপরিহার্য। এখন থেকে শফিকুর দলের কোনও কার্যক্রমে অংশ নিতে পারবেন না।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.